"মুক্তির দিশারী ফাউন্ডেশন " ২০০১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের উত্তরাঞ্চলের দরিদ্র, অতিদরিদ্র, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে আসছে।
দীর্ঘ পথচলায় নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে সংস্থাটি আজ একটি বিশ্বস্ত ও সুনামধন্য উন্নয়ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, জীবিকায়ন, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংস্থাটি সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
মানবকল্যাণ, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নের অঙ্গীকার নিয়ে "মুক্তির দিশারী ফাউন্ডেশন" ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে—এটাই আমাদের দৃঢ় প্রত্যয়।
