• Call: ০১৮৬৬১৮০৫০৪
  • Email: mdfbangladesh@gmail.com
উপ-নির্বাহী পরিচালকের বাণী
উপ-নির্বাহী পরিচালকের বাণী

মুক্তির দিশারী ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে দরিদ্র, অতিদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছে। মানুষের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি, সামাজিক ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

সংস্থার প্রতিটি অর্জনের পেছনে রয়েছে আমাদের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা, উপকারভোগীদের আস্থা এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতা। তাঁদের সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণে মুক্তির দিশারী ফাউন্ডেশন আগামী দিনেও মানবকল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করবে এবং সমাজের অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

মো:হুমায়ন কবির
উপ-নির্বাহী পরিচালক
মুক্তির দিশারী ফাউন্ডেশন